টেকনাফে পাহাড় থেকে তিনজনের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ি এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- আমিনুল ইসলাম রবি (১৯), মুজিবুর রহমান (৩৮) এবং নুর বশর (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকার কিছু মানুষ পাহাড়ে কাজ করতে গিয়ে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা গিয়ে তাদের মৃত অবস্থায় দেখতে পান এবং পুলিশে খবর দেন।
নিহত আমিনুল ইসলাম রবির বাবা রুহুল আমিন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে ছেলের মরদেহ শনাক্ত করেন।
আরও পড়ুন: নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
টেকনাফ শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পাঠানো হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








