News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৩১, ৭ মার্চ ২০২৬

পানির ট্যাংকে মিলল ১০ হাজার লিটার জ্বালানি তেল

পানির ট্যাংকে মিলল ১০ হাজার লিটার জ্বালানি তেল

ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলায় অবৈধভাবে প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ মার্চ) উপজেলার সিংড়া থানা মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পানির ট্যাংকে প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুদ রাখার প্রমাণ পাওয়ায় তেল ব্যবসায়ী রুবেল হোসেনকে (৩৪) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। তিনি জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: জ্বালানি পাচার রোধে সীমান্তে বিজিবির ‘রেড অ্যালার্ট’

তিনি আরও বলেন, স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বাজারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়