News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩২, ১৯ মার্চ ২০২৬

গ্ল্যামারের চেয়ে চরিত্রকেই প্রাধান্য দেন ঋতুপর্ণা

গ্ল্যামারের চেয়ে চরিত্রকেই প্রাধান্য দেন ঋতুপর্ণা

ছবি: সংগৃহীত

ঋতুপর্ণা সেনগুপ্ত মানেই পর্দাজুড়ে গ্ল্যামারাস উপস্থিতি। তবে টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীর মতে, একজন শিল্পীর জন্য কেবল সুন্দর দেখানোই সব নয়; চরিত্রের দাবি পূরণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সম্প্রতি অরিন্দম শীলের নতুন রাজনৈতিক থ্রিলার ‘কর্পূর’ নিয়ে কথা বলতে গিয়ে নিজের এ অবস্থানের কথা জানান তিনি।

দীর্ঘ কয়েক দশকের ক্যারিয়ারের পরও সৌন্দর্য নিয়ে বাড়তি মোহ নেই ঋতুপর্ণার। তার ভাষায়, সব সময় যে সুন্দর দেখাতে হবে, তা নিয়ে আমি ভাবি না। আমি অভিনেত্রী, আমার কাছে চরিত্রই শেষ কথা।

‘আলো’ থেকে ‘রাজকাহিনী’ বিভিন্ন ছবিতে নিজেকে ভেঙে নতুনভাবে তুলে ধরেছেন তিনি। ‘কর্পূর’ ছবিতে তাকে দেখা যাবে এক দৃঢ়চেতা কলেজশিক্ষিকার চরিত্রে। সেখানে বাহ্যিক সাজসজ্জার চেয়ে ব্যক্তিত্ব ও উপস্থিতিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

দুই সন্তানের মা হওয়ার পরও আলোচনার কেন্দ্রে টিকে থাকা সহজ ছিল না বলেও জানান ঋতুপর্ণা। তিনি বলেন, সব কিছুর দায়িত্ব আমাকেই নিতে হয়। আমি কাজও করতে চেয়েছি, আবার সংসারও সামলাতে চেয়েছি। এই পরিশ্রমটা বাইরে থেকে সহজে বোঝা যায় না।

ব্যস্ততার মাঝেও স্বামী সঞ্জয় চক্রবর্তীর সঙ্গে সময় কাটাতে ভোলেন না এই অভিনেত্রী। তার মতে, দাম্পত্যে রোম্যান্স ধরে রাখা এবং একে অন্যের সান্নিধ্যে থাকা খুবই জরুরি।

আরও পড়ুন: স্টাইলিশ কাটটা আমার ভীষণ পছন্দ হয়েছে: পূর্ণিমা

ইন্ডাস্ট্রির কোন্দল বা ছোট পরিসরের রাজনীতি থেকেও নিজেকে দূরে রাখতে পছন্দ করেন ঋতুপর্ণা। তার মতে, সিনেমাকে কোনো নির্দিষ্ট গণ্ডি বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। শিল্প ও ইন্ডাস্ট্রির বিকাশে প্রয়োজন আরও উদার ও বড় মানসিকতা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়