News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৬, ১৮ মার্চ ২০২৬
আপডেট: ১২:৫৬, ১৮ মার্চ ২০২৬

স্টাইলিশ কাটটা আমার ভীষণ পছন্দ হয়েছে: পূর্ণিমা

স্টাইলিশ কাটটা আমার ভীষণ পছন্দ হয়েছে: পূর্ণিমা

পূর্ণিমা। ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা আবারও নতুন লুকে ভক্তদের নজর কেড়েছেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন ও স্টাইল স্টেটমেন্ট সবকিছু মিলিয়ে তিনি বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সরব উপস্থিতি রয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন। শেয়ার করা ছবিতে দেখা গেছে, পরিপাটি সাজের সঙ্গে তার নতুন হেয়ারস্টাইল বেশ মানিয়েছে। সফট লেয়ার কাট, চকচকে হেয়ার ফিনিশ এবং ব্রাউনিশ কালার টোন তার লুকে নতুন মাত্রা যোগ করেছে।

ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, “আমার নতুন হেয়ার বোটক্স, সুন্দর কালার আর এই স্টাইলিশ কাটটা আমার ভীষণ পছন্দ হয়েছে। মনে হচ্ছে আমি একদম নতুন এক মানুষ।”

শুধু সামনের দিক থেকেই নয়, পেছন দিক থেকেও তার চুলের ভলিউম ও স্টাইলিং নজর কেড়েছে। হেয়ার বোটক্স ট্রিটমেন্টের মাধ্যমে চুলে এসেছে মসৃণতা ও প্রাণবন্ত উজ্জ্বলতা।

আরও পড়ুন:  ঈদে মুক্তির পথে শাকিব খানের ‘প্রিন্স’সহ পাঁচ সিনেমা

এছাড়া চোখে স্টাইলিশ ফ্রেমের চশমা এবং সাদামাটা কালো পোশাক তার লুককে আরও পরিণত ও এলিগ্যান্ট করেছে। তার এই নতুন রূপে মুগ্ধ হয়েছেন ভক্তরা। কমেন্ট বক্সে অনেকেই তার সৌন্দর্য ও নতুন স্টাইলের প্রশংসা করেছেন এবং ভালোবাসা প্রকাশ করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়