স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৮, ২১ এপ্রিল ২০২৬
আপডেট: ১০:১৮, ২১ এপ্রিল ২০২৬

সিরিজ নির্ধারণী ম্যাচে তানজিম সাকিবকে নিয়ে ১৬ সদস্যের দল ঘোষণা বিসিবির

সিরিজ নির্ধারণী ম্যাচে তানজিম সাকিবকে নিয়ে ১৬ সদস্যের দল ঘোষণা বিসিবির

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। ফলে তৃতীয় ম্যাচটি এখন কার্যত নির্ধারণী লড়াইয়ে পরিণত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দ্বিতীয় ম্যাচ শেষে তৃতীয় ওয়ানডের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

দল ঘোষণায় সবচেয়ে আলোচিত সংযোজন তানজিম সাকিব। আগের দুই ম্যাচের স্কোয়াডে না থাকলেও সিরিজ নির্ধারণী ম্যাচের আগে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মিরপুরে প্রথম ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও হার মানতে হয়েছিল টাইগারদের। তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরায় লাল-সবুজের প্রতিনিধিরা।

আগামী ২৩ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। চট্টগ্রামের উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক হওয়ায় একাদশে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বোলিং আক্রমণ আরও শক্তিশালী করতেই দলে নেওয়া হয়েছে তানজিমকে।

সবশেষ গত বছর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন তানজিম সাকিব। এখন পর্যন্ত ১৫টি ওয়ানডে ম্যাচে তার ঝুলিতে রয়েছে ২৪টি উইকেট।

আরও পড়ূন: ৯০ দিনের আগেই বিসিবি নির্বাচনের ঘোষণা তামিমের

বাংলাদেশের স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম সাকিব ও নাহিদ রানা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়