আমি সৌদি আরবেরই মানুষ: রোনালদো
ছবি: সংগৃহীত
ক্যারিয়ারের নতুন এক ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল-হাজমকে ৪-০ গোলে উড়িয়ে দেয় আল নাসর।। সেই ম্যাচেই বয়স ৩০ পেরোনোর পর ৫০০ গোল করার কীর্তি গড়েন রোনালদো—যা বিশ্ব ফুটবলে এক অনন্য মাইলফলক।
স্মরণীয় এই ম্যাচে জোড়া গোল করেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। প্রথম গোলেই ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। দ্বিতীয় গোলের মাধ্যমে সংখ্যাটি নিয়ে যান ৫০১-এ। দুই দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ারে তার মোট গোলসংখ্যা এখন ৯৬৫।
মাইলফলক স্পর্শের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রোনালদো বলেন, আমি খুবই সুখী। আগেও বহুবার বলেছি, আমি সৌদি আরবেরই মানুষ। এই দেশ আমাকে, আমার পরিবার ও বন্ধুদের দারুণভাবে গ্রহণ করেছে। এখানে আমি সুখে আছি, এখানেই থাকতে চাই।
লিগ শিরোপা নিয়েও আশাবাদী কণ্ঠে তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা লিগ শিরোপার জন্য চাপ তৈরি করে যেতে চাই। আমরা শীর্ষে আছি, ম্যাচ জিতছি এবং প্রতিদ্বন্দ্বীদের ওপর চাপ রাখছি। মৌসুম শেষে কী হয়, তা দেখা যাবে।
২০২২ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পারস্পরিক সমঝোতায় চুক্তি শেষ করার পর মধ্যপ্রাচ্যে পাড়ি জমান রোনালদো। আল নাসরে যোগ দিয়ে বছরে প্রায় ১৭৭ মিলিয়ন পাউন্ড বেতনে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়ে পরিণত হন তিনি।
যদিও তার আগমনের পর ১০ বারের লিগজয়ী আল নাসর এখন পর্যন্ত কেবল ২০২৩ সালের আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছে, তবে চলতি মৌসুমে রোনালদোর ধারাবাহিক পারফরম্যান্সে লিগ শিরোপার লড়াইয়ে নতুন মাত্রা যোগ হয়েছে। টানা দশম জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে আল নাসর, চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালকে এক পয়েন্টে পেছনে ফেলেছে তারা। পাশাপাশি এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নিয়েছে রিয়াদের ক্লাবটি।
আরও পড়ুন: ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হলেন হাবিবুল বাশার
এদিকে, এই মাইলফলকের আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের -এর কাছ থেকেও প্রশংসা পান রোনালদো। নিজের টিকটক হ্যান্ডলে দেওয়া এক ভিডিওতে ‘সিআর সেভেন’কে ‘সর্বকালের সেরা’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, রোনালদো, তুমি সর্বকালের সেরা। আমেরিকা তোমাকে চায়। এভাবেই চালিয়ে যাও, শিগগিরই এখানে তোমাকে দেখতে চাই আমরা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








