শেষ টি-টোয়েন্টিতে অপরিবর্তিত স্কোয়াডে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচকে সামনে রেখে অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দুই ম্যাচে খেলা দলটির ওপরই আস্থা রেখেছেন নির্বাচকরা।
শনিবার (২ মে) রাজধানীর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
এর আগে, সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত দলই বহাল রাখা হয়েছে। নতুন করে সুযোগ পাওয়া দুই পেসার রিপন মন্ডল ও আব্দুল গাফফার সাকলাইনও থাকছেন শেষ ম্যাচের স্কোয়াডে।
সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ায় বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় শেষ ম্যাচটি এখন সিরিজ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
আরও পড়ুন: র্যাঙ্কিংয়ে পাকিস্তানকে টপকে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী দল
তৃতীয় টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দল:
লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম পাটোয়ারী, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, মোহাম্মদ সাইফুদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








