News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৮, ২৫ মে ২০২৬

এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

ছবি: সংগৃহীত

ঝিনাইদহে গ্রেফতার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিনে মুক্তি পেয়েছেন।

সোমবার (২৫ মে) সকালে তিনি জামিনে মুক্ত হন।

এর আগে, রবিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, ছাত্রদলের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে রাতেই আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওই দিনই তিনি ফ্যামিলি জোন মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছিলেন। সংবাদ সম্মেলনে যাওয়ার আগমুহূর্তে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেফতার করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। ওই মামলার প্রক্রিয়াতেই পরে তিনি জামিনে মুক্তি পান।

আরও পড়ুন: নজরুল আজও জাতীয় ও সামাজিক জীবনে প্রাসঙ্গিক: রিজভী

প্রসঙ্গত, সম্প্রতি ঝিনাইদহে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি মামলার ঘটনা ঘটে। সেই ঘটনার জের ধরেই এই গ্রেপ্তার ও মামলা হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়