News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৮, ২৬ মে ২০২৬

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় প্রায় ৪.৮ কোটি টাকা

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় প্রায় ৪.৮ কোটি টাকা

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোট ৪৪ হাজার ৮টি যানবাহন চলাচল করেছে। এ সময়ে টোল আদায় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা।

পদ্মা সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, রোববার (২৪ মে) রাত ১২টা থেকে সোমবার (২৫ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মাওয়া প্রান্ত দিয়ে ২৮ হাজার ৪১৫টি যানবাহন পারাপার হয়। এ প্রান্তে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৪ লাখ ২১ হাজার টাকা।

অন্যদিকে, জাজিরা প্রান্ত দিয়ে ১৫ হাজার ৫৯৩টি যানবাহন পারাপার হয়। এ সময় টোল আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা।

পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ জানান, ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে। তবে সেতুতে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ১ জুন থেকে শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু: আইনমন্ত্রী

তিনি আরও জানান, যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সেতুর উভয় প্রান্তে সার্বক্ষণিক মনিটরিং জোরদার করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়