রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
ফাইল ছবি
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার (২৬ মে) ভূমিকম্প অনুভূত হয়েছে। বেলা পৌনে ১২টার দিকে এই ভূমিকম্প হয় বলে জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ময়মনসিংহের ভালুকা এলাকায়।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক রুবাইয়াৎ কবীর জানান, ভূমিকম্পটি ঘটে বেলা ১১টা ৪১ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪, যা স্বল্পমাত্রার ভূমিকম্প। এতে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই বলে তিনি উল্লেখ করেন।
তবে স্বল্পমাত্রার এই ভূমিকম্প রাজধানীসহ বিভিন্ন এলাকায় অনেকেই অনুভব করেছেন। কেউ কেউ জানান, হঠাৎ কাঁপুনি অনুভবের পাশাপাশি মোবাইলে সতর্কবার্তাও পেয়েছেন।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় প্রায় ৪.৮ কোটি টাকা
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ফলে এ দেশে মাঝেমধ্যেই ভূমিকম্প অনুভূত হয়। তবে সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ এলাকায় ভূমিকম্পের প্রবণতা কিছুটা বাড়ছে বলেও তারা সতর্ক করেছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








