News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১২, ১২ মার্চ ২০২৬

হঠাৎ জ্ঞান হারিয়ে হাসপাতালে মির্জা আব্বাস

হঠাৎ জ্ঞান হারিয়ে হাসপাতালে মির্জা আব্বাস

ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। 

বুধবার (১১ মার্চ) গভীর রাতে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার ইফতারের সময় পানি পান করার মুহূর্তে হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। প্রাথমিক অবস্থায় বাসায় রেখে তাকে সুস্থ করার চেষ্টা করা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে গভীর রাতে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন: নিজ উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন চান জামায়াত আমির

তিনি জানান, হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করেন। আফরোজা আব্বাস তার স্বামীর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা দলীয় পক্ষ থেকে এখন পর্যন্ত তার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত বুলেটিন প্রকাশ করা হয়নি। তবে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। 

উল্লেখ্য, মির্জা আব্বাস বিএনপির নীতিনির্ধারণী ফোরামের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার (সাবেক) দায়িত্ব পালন করেছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়