ক্যাম্পাস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৬, ১৫ আগস্ট ২০২৬

ঢাবির দোয়েল চত্বর থেকে ছাত্রলীগের দুই কর্মী আটক

ঢাবির দোয়েল চত্বর থেকে ছাত্রলীগের দুই কর্মী আটক

ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বর এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টার দিকে তাদের আটক করা হয়।

আটক দুই শিক্ষার্থী হলেন- বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের মিরাজুল (২৪) ও সাংস্কৃতিক বিভাগের শিক্ষার্থী ফজলুর রহমান কাদের (২৪)।

পুলিশ জানায়, ১৫ আগস্ট উপলক্ষে দোয়েল চত্বর এলাকায় কয়েকজন খাবার বিতরণ করছিলেন। এ সময় সেখানে থাকা দুই ব্যক্তির কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা ছাত্রলীগের কর্মী বলে স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন বলেন, ভোররাতে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে দুজনকে আটক করা হয়েছে। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

আরও পড়ুন: পাবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান পণ্ড

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রব্বানী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়