স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৯, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ১২:৩০, ৩১ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার জন্য সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

রবিবার (৩০ আগস্ট) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

সার্জিও গর বলেন, চলতি সপ্তাহেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী আরেকটি অসাধারণ চুক্তি করেছেন। এর আওতায় বাংলাদেশ আরও বেশি বোয়িং উড়োজাহাজ কিনতে কয়েক বিলিয়ন ডলার ব্যয় করতে সম্মত হয়েছে। এতে বাংলাদেশের প্রাথমিক ক্রয়াদেশ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলেও দাবি করেন তিনি।

পোস্টে গর আরও লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টিকারী প্রেসিডেন্ট। তিনি প্রতিদিন কঠোর পরিশ্রম করে লাখ লাখ উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি, ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ বাড়ানো এবং মার্কিন অর্থনীতি পুনরুজ্জীবিত করতে কাজ করছেন।

আরও পড়ুন: র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

তবে বাংলাদেশের পক্ষ থেকে বোয়িংয়ের কতটি উড়োজাহাজ কেনার বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে বা চুক্তিটির আর্থিক মূল্য কত, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু জানাননি সার্জিও গর।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়