কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি
ছবি: সংগৃহীত
কুয়েতে বাংলাদেশ দূতাবাস কুয়েতের প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশটির আকাশপথ পুনরায় চালু হওয়ায় সৌদি আরব হয়ে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য দেওয়া বিশেষ এন্ট্রি পারমিট সুবিধা ১ মে থেকে আর কার্যকর থাকবে না।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েত সরকার আকাশপথ পুনরায় উন্মুক্ত করায় বিভিন্ন এয়ারলাইনস এখন সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে। ফলে বিকল্প যাত্রাপথ হিসেবে সৌদি আরব হয়ে যাতায়াতের প্রয়োজনীয়তা আর নেই।
এ অবস্থায় দূতাবাস জানায়, সৌদি এন্ট্রি পারমিট সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: পল্টনে প্রধানমন্ত্রীর প্রথম জনসভা আজ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন থেকে প্রবাসীরা সরাসরি ফ্লাইটের মাধ্যমে কুয়েত থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করতে পারবেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








