স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০০, ১ মে ২০২৬

পল্টনে প্রধানমন্ত্রীর প্রথম জনসভা আজ

পল্টনে প্রধানমন্ত্রীর প্রথম জনসভা আজ

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজ শুক্রবার (১ মে) শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে।

এ সমাবেশে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জনসভায় বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সমাবেশের ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।

তিনি বলেন, মহান মে দিবস উপলক্ষে শ্রমিক দলের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যানার-ফেস্টুন প্রস্তুত করা হয়েছে এবং দিবসটি পালনে তারা নিরলসভাবে কাজ করছে। অধিকার প্রতিষ্ঠার এই দিনে শ্রমজীবী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

নজরুল ইসলাম খান জানান, সমাবেশে বর্তমান শ্রম পরিস্থিতি ও সমসাময়িক জাতীয় রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন প্রধান অতিথি তারেক রহমান।

সমাবেশে আরও বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা।

আরও পড়ুন: দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্পবিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী, শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শফুসহ অন্য নেতারা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়