১১ মার্চ সরকারি দলের সংসদীয় সভা
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ-এর সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টায় সংসদ ভবনে অবস্থিত সরকারি দলীয় সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোমবার (৯ মার্চ) সংসদ সচিবালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংসদ নেতার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সরকারি দলের সব সংসদ সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
সংসদ সচিবালয় জানায়, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সংসদীয় কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সভায় আলোচনা হতে পারে।
আরও পড়ুন: নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। ওই অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা বিভিন্ন অধ্যাদেশ উপস্থাপন করা হতে পারে বলে জানা গেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








