১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী এম এ মুহিত। ছবি: সংগৃহীত
সরকার প্রাইমারি হেলথকেয়ার সিস্টেমকে আরও সার্বজনীন করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করছে। এর মধ্যে ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী থাকবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী এম এ মুহিত।
শনিবার (৭ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত ‘বাংলাদেশ সর্বজনীন স্বাস্থ্যের পথে’ শীর্ষক ডায়ালগে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ই-হেলথ কার্ড চালুর কাজ শুরু হয়েছে। এটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কাঠামো গঠনের প্রক্রিয়াও চলছে।
স্বাস্থ্যখাতের দুর্নীতির বিষয়েও সতর্ক করে তিনি বলেন, সঠিক তদারকি না থাকলে এ খাতের নানা পরিকল্পনা বড় ধরনের দুর্নীতির ক্ষেত্র হয়ে উঠতে পারে। তাই স্বচ্ছতা নিশ্চিত করে সব কার্যক্রম পরিচালনার প্রয়োজন রয়েছে।
আরও পড়ুন: ছুটির দিনেও অফিস করলেন প্রধানমন্ত্রী
তিনি আরও বলেন, হাসপাতালগুলোতে দালালদের দৌরাত্ম্যের কারণে অনেক রোগী ভোগান্তিতে পড়েন। পাশাপাশি অনেক চিকিৎসকের অনিয়মিত উপস্থিতিও একটি সমস্যা। সরকার এসব সমস্যার সমাধানে কাজ করছে বলেও জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








