News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৫০, ১ মার্চ ২০২৬

৫ জেলার ডিসি প্রত্যাহার

৫ জেলার ডিসি প্রত্যাহার

ছবি: সংগৃহীত

দেশের পাঁচটি জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। জেলাগুলো হলো–গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জ।

রবিবার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন: ৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে বড় ধরনের অনিয়মের তালিকা প্রকাশ

প্রাজ্ঞাপনে বলা হয়, নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ হতে প্রত্যাহারপূর্বক পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। তারা হলেন–গাজীপুরের ডিসি মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের ডিসি কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার ডিসি মো. ইকবাল হোসেন, নেত্রকোনার ডিসি মো. সাইফুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. শাহাদাত হোসেন মাসুদ। 

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়