News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪২, ৫ মার্চ ২০২৬

ঈদে বাড়তি ভাড়া নিলে পরিবহনের রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

ঈদে বাড়তি ভাড়া নিলে পরিবহনের রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

ছবি: সংগৃহীত

ঈদ যাত্রায় বাড়তি ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন শেখ রবিউল আলম।।

বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে ঈদ যাত্রা উপলক্ষে পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

মন্ত্রী বলেন, ঈদ যাত্রায় পরিবহন সংশ্লিষ্ট কেউ ফৌজদারি আইনে অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, নৌপথে যাত্রীচাপ কমাতে এবার প্রথমবারের মতো বসিলা ও কাঞ্চন সেতু এলাকা থেকে লঞ্চ চলাচল শুরু করা হবে। এতে সদরঘাটে অতিরিক্ত যাত্রীচাপ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া ১৬ ও ১৭ তারিখ পর্যায়ক্রমে গার্মেন্টস খাতে ছুটি দেওয়া হবে বলেও জানান তিনি। এতে শ্রমিকরা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবেন।

আরও পড়ুন: ৬ দিনে ঢাকা থেকে ২১০ ফ্লাইট বাতিল

রবিউল আলম বলেন, বাংলাদেশেই একমাত্র এমন ঘটনা দেখা যায় যেখানে কোনো উৎসবকে ঘিরে অল্প সময়ের মধ্যে একটি শহর থেকে প্রায় এক থেকে দেড় কোটি মানুষ যাতায়াত করেন। তাই আগের যেকোনো সময়ের তুলনায় এবার সড়ক ও সেতুতে কঠোর মনিটরিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়