বাগেরহাট-১ আসনে ভোট পুনর্গণনায় হাইকোর্টের নির্দেশ
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি জাকির হোসেন-এর একক নির্বাচনি ট্রাইব্যুনাল বেঞ্চ এ আদেশ দেন। আদালত বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ-এর করা আবেদনের শুনানির পর এই নির্দেশ দেন। অ্যাডভোকেট হাসানুল আলম আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন।
আদালতে কপিল কৃষ্ণের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী মোস্তাক।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে মাওলানা মশিউর রহমান ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ পান ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট। তিন উপজেলা নিয়ে গঠিত আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৪৭টি।
ভোটের ফল প্রকাশের পর কিছু কেন্দ্রের ঘোষিত ফলাফল নিয়ে আপত্তি তোলেন কপিল কৃষ্ণ। প্রতিকার না পেয়ে তিনি হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে ভোটের ফল চ্যালেঞ্জ করে আবেদন করেন। আদালত আজ সেই আবেদনের শুনানি শেষে ভোট পুনর্গণনার নির্দেশ দেন।
আরও পড়ুন: হাইকোর্টে জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে তিনটিতেই জয় পায় জামায়াতের প্রার্থীরা। বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে জয়ী হন শেখ মঞ্জুরুল হক রাহাদ এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে জয়ী হন আব্দুল আলিম। বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে বিএনপির শেখ ফরিদুল ইসলাম জয়ী হন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








