News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২৭, ৫ মার্চ ২০২৬
আপডেট: ১৭:২৭, ৫ মার্চ ২০২৬

হাইকোর্টে জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

হাইকোর্টে জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

সাংবাদিক আনিস আলমগীর। ছবি: সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এ আদেশ দেন। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনই তিনি মুক্তি পাচ্ছেন না।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তামান্না ফেরদৌস। পরে তিনি সাংবাদিকদের আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ২২ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালত সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর করেন। রাজধানীর উত্তরা পশ্চিম থানা-র সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গত বছরের ডিসেম্বর থেকে তিনি কারাগারে আছেন।

গত বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি-র একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখানো হয়।

আরও পড়ুন: শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে ব্যবস্থা নেবে সরকার: চিফ প্রসিকিউটর

পরদিন ১৫ ডিসেম্বর তাকে ঢাকা সিএমএম আদালত-এ হাজির করা হলে আদালত তাকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়