News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৪, ৪ মার্চ ২০২৬

শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে ব্যবস্থা নেবে সরকার: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে ব্যবস্থা নেবে সরকার: চিফ প্রসিকিউটর

ছবি: সংগৃহীত

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে সরকার নতুন করে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বুধবার (৪ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারতে পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

গত বছরের ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করে। রায় ঘোষণার ৫৭ দিনের মাথায় ৪৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের কপি অনলাইনে প্রকাশ করা হয়। রায়ে শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: ৪ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতের নির্দেশ

শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক হন। এরপর ৮ আগস্ট দায়িত্ব গ্রহণ করেন ড. মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সর্বশেষ ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেন বিএনপি জোট।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়