|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩৭, ৪ মার্চ ২০১৫
আপডেট: ১৯:৫২, ১৭ জানুয়ারি ২০২০

ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

 জেলা সংবাদদাতা: ঝিনাইদহের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে জহুরুল ইসলাম (২৫)  নামের এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। সে উপজেলার বলিদাপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

বুধবার বিকেলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন মোল্লা এ দণ্ডাদেশ দেন।

কালীগঞ্জ থানার এএসআই নাসির উদ্দীন জানান, মাদক বিক্রির সময় জহুরুলকে ১০ গ্রাম গাঁজাসহ বলিদাপাড়া থেকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক মাদক ব্যবসায়ী জহুরুলকে ৬ মাসের কারাদণ্ড দেন।  

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা জানান, মাদক বিক্রির অভিযোগে তাকে এ দণ্ড দেয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়