চাকরি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৮, ১২ সেপ্টেম্বর ২০২৬

 সফটওয়্যার ইঞ্জিনিয়ার খুঁজছে নগদ

 সফটওয়্যার ইঞ্জিনিয়ার খুঁজছে নগদ

ছবি: ইমেজবাজার

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নগদ লিমিটেড। প্রতিষ্ঠানটি সফটওয়্যার ডেভেলপমেন্ট বিভাগে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে নিয়োগ নেবে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য রিয়্যাক্ট এবং মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য ফ্লাটার ব্যবহার করে ফ্রন্টএন্ড ডেভেলপমেন্টে দক্ষতা থাকতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড

পদের নাম: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার

বিভাগ: সফটওয়্যার ডেভেলপমেন্ট

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক

অন্যান্য যোগ্যতা: ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য রিয়্যাক্ট এবং মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য ফ্লাটার ব্যবহার করে ফ্রন্টএন্ড ডেভেলপমেন্টে দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর 

চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই 

বেতন: আলোচনা সাপেক্ষে  

কর্মস্থল: ঢাকা

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস

আবেদন যেভাবে: অনলাইন

আরও পড়ুন: এইচএসসি পাসে চাকরি দেবে মিনিস্টার

আবেদনের সময়সীমা: ২০ সেপ্টেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়