বিয়ের পরই মা হওয়ার ইচ্ছার কথা জানালেন রাশমিকা
ছবি: সংগৃহীত
দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা-র বিয়ের রেশ কাটতে না কাটতেই সামনে এসেছে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা।
সম্প্রতি রাজস্থানের উদয়পুর-এ জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। বিয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাশমিকা জানান, সংসার ও সন্তান নিয়ে তিনি এখন থেকেই স্বপ্ন দেখছেন। মাতৃত্বকে তিনি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখেন।
রাশমিকা বলেন, শুধু একটি নয়, একাধিক সন্তানের মা হওয়ার পরিকল্পনাও রয়েছে তার। তার মতে, সন্তান স্বামী-স্ত্রীর সম্পর্ককে আরও দৃঢ় ও শক্তিশালী করে তোলে। মা হওয়ার পর সন্তানের নিরাপত্তা ও ভবিষ্যৎই হবে তার সর্বোচ্চ অগ্রাধিকার।
ক্যারিয়ার না সন্তান এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী স্পষ্টভাবে জানান, বিনোদন জগতে কাজের নির্দিষ্ট সময়সূচি না থাকলেও মা হওয়ার পর সন্তানের প্রয়োজনই তার কাছে সবার আগে থাকবে। সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য যেকোনো ত্যাগ স্বীকারে তিনি প্রস্তুত। প্রয়োজনে পেশাগত জীবনে ছাড় দিতেও দ্বিধা করবেন না বলেও ইঙ্গিত দেন তিনি।
আরও পড়ুন: ‘কিং’ সিনেমায় নতুন চমক দেখাবেন শাহরুখ খান
দীর্ঘদিনের প্রেমের পর সম্প্রতি বাগদান ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই তারকা দম্পতি। তাদের ব্যক্তিজীবন ও ক্যারিয়ারের ভারসাম্য নিয়ে ভক্তদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








