|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১৪, ৬ মার্চ ২০১৫
আপডেট: ০১:৫০, ১১ ফেব্রুয়ারি ২০২০

বড় ভাইকে গলা কেটে হত্যা

বড় ভাইকে গলা কেটে হত্যা

নেত্রকোনা: নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় বড় ভাইয়ের গলা কেটে হত্যা করেছে ছোট ভাই।

উপজেলার পাইকুড়া ইউনিয়নের পেছুন্দরী গ্রামে ৬ মার্চ শুক্রবার সকাল সাড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক ছোট ভাই সাফায়েত মিয়া (২৪) পলাতক রয়েছেন। বড় ভাইয়ের নাম সোহাগ মিয়া (২৮)। 

খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নেত্রকোনা মর্গে পাঠিয়েছে। 
 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে পেছুন্দরী গ্রামের মৃত আব্দুল মল্লিকের ছেলে সোহাগ মিয়ার শালিকার বিয়ের ঘটনা নিয়ে তারই ছোট ভাই সাফায়েত মিয়ার সাথে বিরোধ দেখা দেয়। এ নিয়ে দুভাইয়ের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার সকালে বড় ভাই সোহাগ মিয়াকে ঘুমন্ত অবস্থায় ছোট ভাই সাফায়েত মিয়া ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে পালিয়ে যায়।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দেব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়