News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৫, ৫ জানুয়ারি ২০২৬

পাবনায় রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

পাবনায় রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

রাশিয়ান নাগরিক রাইবাকভ মাকসিম। সংগৃহীত ছবি

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুতকেন্দ্রের গ্রিন সিটি আবাসিক ভবন থেকে রাশিয়ার এক নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গ্রিন সিটির আবাসিক ৮ নম্বর ভবনের তৃতীয় তলার ৩১ নম্বর কক্ষে অ্যাটমটেক এনার্গো কোম্পানির কর্মী রাইবাকভ মাকসিম (২৮) নিথর অবস্থায় পাওয়া যান।

 নিহত ব্যক্তির রুমমেট ফ্রোলিওভ (রাশিয়ান নাগরিক) কক্সবাজারে ছুটি কাটিয়ে ফিরে এসে মরদেহ দেখতে পান এবং বিষয়টি কর্তৃপক্ষকে জানান।

খবর পেয়ে কোম্পানির সিকিউরিটি টিম, রাশিয়ান চিকিৎসক ও ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। প্রাথমিক ধারণা অনুযায়ী, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ফের ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ সংশ্লিষ্ট কোম্পানির কাছে হস্তান্তর করা হয়েছে। রাশিয়ান দূতাবাসের মাধ্যমে মরদেহ রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা করা হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়