News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৪৪, ২১ মার্চ ২০২৬

জামালপুরে ব্রিজ ভেঙে ৩ শিশুর মৃত্যু

জামালপুরে ব্রিজ ভেঙে ৩ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জের একটি ড্রাম ব্রিজ ভেঙে ঈদে ঘুরতে যাওয়া শতাধিক মানুষ ব্রহ্মপুত্র নদে পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। আরও দুই শিশু নিখোঁজ রয়েছেন।

শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনের ওই ব্রিজে দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে প্রতি বছর ব্রিজ ও আশপাশে মানুষের সমাগম থাকে। দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। আজ অতিরিক্ত মানুষের চাপের কারণে হঠাৎ ব্রিজটি ভেঙে পড়ে।

ভাঙার সময় ব্রিজে থাকা শতাধিক মানুষ নদীতে পড়ে যান। তাদের মধ্যে অনেকে সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও কিছু শিশু পানির স্রোতে ভেসে যায়। ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয়।

আরও পড়ুন: ঈদের নামাজ শেষে ভাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ৩০

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান জানিয়েছেন, উদ্ধার কাজ এখনও চলমান রয়েছে এবং নিখোঁজ শিশুদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়