যশোর সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১৭, ১০ মার্চ ২০২১

যশোরে ধানক্ষেত থেকে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

যশোরে ধানক্ষেত থেকে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

যশোরের খোলাডাঙ্গা এলাকা থেকে ক্ষতবিক্ষত অবস্থায় বাচ্চু গাজী (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বুকে ও পিটে ৮-১০ টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।
বুধবার দুপুরে খোলাডাঙ্গা এলাকার একটি ধানক্ষেত থেকে যশোর কোতোয়ালি থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত বাচ্চু গাজী সদর উপজেলার সুতিঘাটা কামালপুর গ্রামের রবিউল গাজীর ছেলে। সে পেশায় একজন লেদ মিস্ত্রি। 
নিহতের ভাই রিপন জানায়, বাচ্চু গাজী পেশায় একজন লেদ মিস্ত্রি । মঙ্গলবার দুপুরের খাবার খেয়ে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় এরপর সে রাতে আর ফেরেনি। সকালে তার বন্ধু-বান্ধবের কাছে ফোন দিয়ে তার সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে বুধবার বেলা ১২ টার দিকে পুলিশের মাধ্যমে জানা যায় যশোর খোলাডাঙ্গা এলাকার একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। বন্ধু বান্ধবের সাথে  বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি জানান।
কোতোয়ালী মডেল থানার উপ পরিদর্শক মনির হাসান জানান, এখন পর্যন্ত হত্যাকাণ্ডের বিষয়ে তেমন কিছু জানা যায়নি। নিহতের মরদেহে ৮ থেকে ১০ টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়ে থাকতে পারে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। তবে পুলিশ তদন্ত করে দেখছে কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ করলে পুলিশ তদন্তের জন্য মাঠে নামবে। এবং খুব শিগগিরই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটক করা হবে বলে আশ্বাস দেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/টিআইএম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়