জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪২, ২৯ এপ্রিল ২০২১
আপডেট: ১১:৪৩, ২৯ এপ্রিল ২০২১

পতেঙ্গায় তেলের ট্যাংকারে অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু, দগ্ধ ৩

পতেঙ্গায় তেলের ট্যাংকারে অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু, দগ্ধ ৩

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে একটি তেলের ট্যাংকারে আগুন লেগে দুইজন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরও তিনজন। 

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল সাতটার দিকে অগ্নিকাণ্ডের খবর আসে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে। পরে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

নিহত দুই শ্রমিকের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন- সাহাবুদ্দিন, সুফিয়ান ও মুনির। তবে হতাহতরা সবাই ওই ট্যাঙ্কারে কর্মরত শ্রমিক বলে জানা গেছে। 

জানা গেছে, আগুনে দগ্ধ অবস্থায় তিনজনকে সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

চমেকের সহযোগী অধ্যাপক ডা. রফিক আহমেদ জানিয়েছেন, দগ্ধদের মধ্যে সাহাবুদ্দিনের শরীরের ৯৫ শতাংশ এবং সুফিয়ানের শতভাগ পুড়ে গেছে। মুনিরকে প্রাথমিক চিকিৎসার পর আউটডোরে পাঠানো হয়েছে।
 

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়