স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২০, ৭ আগস্ট ২০২৬

সোনার দাম ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা

সোনার দাম ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা

ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।

আরও পড়ুন: বড় লাফে বাড়লো স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে প্রায় ১০ হাজার টাকা

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে সময়ে সময়েই সোনার মূল্য সমন্বয় করা হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়