বৃষ্টির নামলেই রান্না করুন সুস্বাদু খিচুড়ি
ছবি: সংগৃহীত
এক সময় গ্রামাঞ্চলে বর্ষার সময় চারপাশ অথৈ পানিতে কানায় কানায় ভরে যেত। ঘর থেকে বের হয়ে বাজারে যাওয়া কষ্টকর ছিল। তাই ঘরে থাকা চাল আর ডাল দিয়ে গৃহিণীরা খিচুড়ি রান্না করতেন। আর বৃষ্টিতে কাঠ ভিজে গেলে রান্না করতে সময় লাগে। তাই চাল-ডাল দিয়ে সহজেই তৈরি করা যেত খিচুড়ি।
কখনও কখনও গাছে থাকা কোনো সবজি বা আলু কেটে মিশিয়ে দিতেন খিচুড়িতে। তৈরি হয়ে যেত সবজি খিচুড়ি। ঝড় বৃষ্টির মধ্যে সহজে আর কম সময়ে রান্নার জন্য খিচুড়ি ছিল উপযুক্ত পদ।
ব্যস্ত নগরজীবনে বৃষ্টির দিন সাময়িক বিরতি এনে দেয়, আর সেই অবসরে সহজ ও আরামদায়ক খাবার হিসেবে খিচুড়ি হয়ে ওঠে প্রথম পছন্দ। পুষ্টিবিদদের মতে, বৃষ্টির দিনে তাপমাত্রা কমে যাওয়ায় শরীর গরম খাবারের প্রতি আকৃষ্ট হয়। খিচুড়ি নরম ও সহজপাচ্য হওয়ায় এটি শরীরের জন্য উপযোগী।
আরও পড়ুন: এক বেলায় কতটা প্রোটিন খাওয়া উচিত?
চলুন জেনে নেয়া যাক সুস্বাদু খিচুড়ি রান্না করবেন কিভাবে-
সুস্বাদু ও ঝরঝরে ভুনা খিচুড়ি রান্নার জন্য পোলাওয়ের চাল ও মুগ ডালের অনুপাত (২:১) ঠিক রাখা জরুরি। সাথে মেশাতে পারেন পরিমাণ মতো গরু বা মুরগির মাংসও।
আধা কাপ মুগ ডাল হালকা ভেজে, ২ কাপ চালের সাথে মিশিয়ে নিন। এরপর তেল, পেঁয়াজ ও আস্ত গরম মসলা দিয়ে মশলা কষিয়ে চাল-ডাল ভুনে নিন। সবশেষে গরম পানি দিয়ে দমে রান্না করলেই তৈরি হবে ঝরঝরে খিচুড়ি।
প্রয়োজনীয় উপকরণ:
পোলাওয়ের চাল বা সুগন্ধি চাল: ২ কাপ
মুগ ডাল: ১ কাপ (হালকা টেলে নেওয়া)
পেঁয়াজ কুচি: ১/২ কাপ
আদা বাটা: ১ টেবিল চামচ
রসুন বাটা: ১ টেবিল চামচ
হলুদ গুঁড়ো: ১ চা চামচ
মরিচ গুঁড়ো: ১/২ চা চামচ (ইচ্ছানুযায়ী)
আস্ত গরম মসলা: ২-৩টি এলাচ
২ টুকরো দারুচিনি
৩টি লবঙ্গ ও ২টি তেজপাতা
কাঁচা মরিচ: ৫-৬টি
তেল বা ঘি: প্রয়োজনমতো (ঘি দিলে স্বাদ বাড়ে)
লবণ: স্বাদমতো
গরম পানি: ৫ কাপ
প্রস্তুত প্রণালি: চাল ও ডাল একসাথে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। একটি হাঁড়িতে তেল বা ঘি গরম করে আস্ত গরম মসলা ও তেজপাতা ফোড়ন দিন। এবার পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভাজুন। এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং সামান্য পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিন।
মশলা থেকে তেল উপরে ভেসে উঠলে ধুয়ে রাখা চাল ও ডাল মশলায় দিয়ে দিন। মাঝারি আঁচে ৪-৫ মিনিট খুব ভালোভাবে ভাজুন। চাল ভাজা হলে ৫ কাপ গরম পানি এবং স্বাদমতো লবণ দিন। পানি ফুটে উঠলে কাঁচা মরিচ দিয়ে মাঝারি আঁচে ঢেকে দিন।
পানি শুকিয়ে চাল ও ডালের সমান হয়ে এলে চুলার আঁচ একেবারে কমিয়ে (দমে) ১৫-২০ মিনিট ঢেকে রাখুন।৮. সবশেষে উপর থেকে সামান্য ঘি ও বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিন।
নিউজবাংলাদেশ.কম/এনডি








