লাইফস্টাইল ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৮, ৭ জুলাই ২০২৬
আপডেট: ১৪:৪০, ৭ জুলাই ২০২৬

ঘুম থেকে ওঠার এক ঘণ্টার মধ্যে নাস্তা করা কি জরুরি?

ঘুম থেকে ওঠার এক ঘণ্টার মধ্যে নাস্তা করা কি জরুরি?

ছবি: সংগৃহীত

সকালের নাস্তাকে দিনের অন্যতম গুরুত্বপূর্ণ খাবার হিসেবে বিবেচনা করা হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, ঘুম থেকে ওঠার এক ঘণ্টার মধ্যেই নাস্তা করতে হবে, না হলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এ বিষয়ে সবার জন্য প্রযোজ্য এমন কোনো নির্দিষ্ট বৈজ্ঞানিক নিয়ম নেই।

ঘুমের সময় শরীর বিশ্রামে থাকলেও শ্বাস-প্রশ্বাস, হৃৎস্পন্দন, কোষ মেরামত ও হরমোন নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ কাজ অব্যাহত থাকে। এসব কাজের জন্য শরীর সঞ্চিত শক্তি ব্যবহার করে। ফলে সকালে রক্তে শর্করার মাত্রা কিছুটা কমে যেতে পারে। কারও ক্ষেত্রে এতে ক্ষুধা বা দুর্বলতা অনুভূত হয়, আবার অনেকে না খেয়েও স্বাভাবিক ও সতেজ বোধ করেন।

বিশেষজ্ঞদের মতে, সকালের নাস্তা শরীর ও মস্তিষ্ককে প্রয়োজনীয় শক্তি জোগায় এবং মনোযোগ ও কর্মক্ষমতা বাড়াতে সহায়তা করে। তবে কখন নাস্তা করবেন, তা অনেকটাই ব্যক্তির শারীরিক অবস্থা, বিপাকক্রিয়া, বয়স এবং দৈনন্দিন অভ্যাসের ওপর নির্ভর করে।

গবেষণায়ও এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে, ঘুম থেকে ওঠার এক ঘণ্টার মধ্যে সবারই নাস্তা করা বাধ্যতামূলক। বরং বিশেষজ্ঞরা মনে করেন, নাস্তার সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো খাবারের গুণগত মান।

আরও পড়ুন: একদিন না খেয়ে থাকলে শরীরের যেসব পরিবর্তন ঘটে

তাদের পরামর্শ, শুধু ঘড়ির সময় দেখে নয়, নিজের শরীরের চাহিদা ও ক্ষুধার অনুভূতির ভিত্তিতে নাস্তা করা উচিত। পুষ্টিকর ও সুষম খাবার গ্রহণই সুস্থ থাকার মূল চাবিকাঠি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়