News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২১, ১২ মার্চ ২০২৬
আপডেট: ১৬:৪৫, ১২ মার্চ ২০২৬

ঈদে আসছে তৌসিফ-বাঁধনের ‘চক্র ২’

ঈদে আসছে তৌসিফ-বাঁধনের ‘চক্র ২’

ছবি: সংগৃহীত

২০০৭ সালে ময়মনসিংহে এক পরিবারের ৯ জন ট্রেনের নিচে আত্মহত্যার ঘটনার রূপ দিয়েছেন ভিকি জাহেদ। তিনি নির্মাণ করেছেন ‘চক্র’। এবার আসছে তারই সিকুয়াল ‘চক্র-২’।

আসন্ন রোজার ঈদকে ঘিরে ‘চক্র-২’-এর নতুন সিজনে অভিনয় করেছেন তৌসিফ। মঙ্গলবার প্রকাশ্যে এসেছে সিরিজের ফার্স্ট লুক পোস্টার। পোস্টারে দেখা যায়, এক অচেন রূপে দর্শকদের সামনে ধরা দিয়েছেন এই অভিনেতা। রক্তমাখা খালি গা, এক হাতে চাপাতি নিয়ে দাঁড়িয়ে আছেন তৌসিফ।

আরও পড়ুন: ‘রাক্ষস’-এর আইটেম গানে সিয়ামের সঙ্গে বলিউড অভিনেত্রী নাতালিয়া

তৌসিফ বলেন, ‘প্রথম সিজন তো টেলিভিশনের জন্য নির্মাণ করা হয়েছিল। আমি চাইনি ওটিটিতে এভাবে আসি। এখন বলতে পারব আমি অফিশিয়ালি একটা ওয়েব সিরিজ করেছি। সিরিজটি নিয়ে বলব, যাদের হার্ট দুর্বল তারা দেখবেন না। কারণ, এই সিরিজ আপনাকে অনেক ডিস্টার্ব করতে পারে।’

নির্মাতা ভিকি গণমাধ্যমকে জানিয়েছেন, প্রথম সিজনের গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে নতুন সিজন। ‘চক্র ২’ সিরিজে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। তবে তার চরিত্রটি নিয়ে এখনি কিছু বলতে নারাজ অভিনেত্রী ও নির্মাতা।

ঈদের এক সপ্তাহ পর আইস্ক্রিনে মুক্তি পাবে সিরিজটি।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়