|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫৬, ৫ মার্চ ২০১৫
আপডেট: ০০:০৭, ৩০ জানুয়ারি ২০২০

খালেদা আইন ভঙ্গ করেছেন

খালেদা আইন ভঙ্গ করেছেন

ঢাকা : খালেদা জিয়া আদালতে হাজির না হয়ে আইন ভঙ্গ করেছেন এবং আরাফাত রহমান কোকোর চেহলাম উপলক্ষে মিলাদের নামে ভণ্ডামি করেছেন  বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।


বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের  সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের  আয়োজনে ‘খালেদা জিয়ার রোষানলে পুড়ছে মানুষ পুড়ছে দেশ, রুখে দাড়াও বাংলাদেশ’ শীর্ষক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন,  ‘সাধারণ জনগণের প্রত্যাশা  খালেদা জিয়ার বিরুদ্ধে আইন অনুযায়ি ব্যবস্থা গ্রহণ করা হোক। গত কিছু দিন আগে  খালেদা জিয়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন। রাষ্ট্রদূতরা  আন্দোলনের নামে নাশকতা-সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। কিন্তু  তিনি সহিংসতা অব্যাহত রেখেছেন। বুধবার তার (খালেদা) পেট্রোলবোমা বাহিনী ১৪ দলের সমাবেশে বোমা হামলা করেছে।’

তিনি বলেন,  খালেদা জিয়া ও  জঙ্গী নেত্রীর মধ্যে কোনো  পার্থক্য নেই। তিনি আজ সন্ত্রাসী নেত্রীতে পরিণত হয়েছেন।


আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সংসদ সদস্য হাজী সেলিম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ। 

 

নিউজবাংলাদেশ/এসআই/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়