ডোনাল্ড ট্রাম্প-তারেক রহমান পৃথক বৈঠকের সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
জাতিসংঘ সফরকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে আলাদা কোনো বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন।
এই সফরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাদা কোনো বৈঠকের সুযোগ আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ কথা জানান।
আরও পড়ুন: জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “এটা বাইল্যাটারাল ভিজিট নয়, মাল্টিল্যাটারাল ভিজিট। এর মূল উদ্দেশ্য হচ্ছে জাতিসংঘের সাধারণ অধিবেশনে (ইউএন জেনারেল অ্যাসেম্বলি) অংশ নেওয়া। বাইল্যাটারাল ভিজিটের সুযোগ যখন হবে, তখন অন্যভাবে আলোচনার মাধ্যমে বিষয়গুলো এগিয়ে নেওয়া হবে। ইতোমধ্যে আপনারা জানেন, ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন এবং বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তবে সেটি হবে একটি বাইল্যাটারাল বৈঠক।”
তিনি আরও বলেন “ওই বিষয়টি আমরা পরবর্তী সময়ে বাইল্যাটারাল ভিজিটের মাধ্যমে, উপযুক্ত সময়ে এবং দুই পক্ষের সুবিধা অনুযায়ী বিবেচনা করবো। তবে এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে জাতিসংঘ। তাই জাতিসংঘের কার্যক্রমের বাইরে অন্য কোনো বিষয়ে বাইল্যাটারাল আলাপ-আলোচনার তেমন সুযোগ এখানে পাওয়া যাবে না।”
নিউজবাংলাদেশ.কম/এনডি








