স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৮, ২০ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে বজ্রপাতসহ তুমুল বৃষ্টি, বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

রাজধানীতে বজ্রপাতসহ তুমুল বৃষ্টি, বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ভোর থেকে তুমুল বৃষ্টি হয়েছে। এর আগে ঝড়ো বাতাস ও কয়েক দফা বজ্রপাতও হয়। আগামী কয়েক দিনে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার পর রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণ পরপর বজ্রপাতও শোনা যায়। পরে সকাল সোয়া ৭টার দিকে শুরু হয় ভারী বৃষ্টি।

এর আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে জানানো হয়, রবিবার দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে রাতের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। রাত ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪

এদিকে, শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়