রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু
প্রতীকী ছবি
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে থানা পুলিশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
বুধবার (২৭ মে) সকালে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর খবর পেয়েছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫৫ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা
এদিকে হাসপাতালের পরিচালক (প্রশাসন) তারিকুল ইসলাম মুকুল বলেন, রাতে এ ঘটনা ঘটেছে বলে তিনি জেনেছেন। হাসপাতালে পৌঁছে বিস্তারিত তথ্য জানানো হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








