যুদ্ধের মধ্যেও আল-আকসায় ঈদের জামাত, অংশ নিলেন হাজারো মুসল্লি
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহার প্রথম দিনে ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লি। যুদ্ধ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও বুধবার (২৭ মে) মুসল্লিদের উপস্থিতিতে মসজিদের চত্বর ছিল পরিপূর্ণ।
বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, ঈদুল আজহার চার দিনের ছুটির প্রথম দিনে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে বিপুলসংখ্যক মুসল্লি সমবেত হন। তারা শান্তি ও নিরাপত্তার প্রত্যাশায় ঈদের জামাতে অংশ নেন।
ঈদুল আজহা মহান আল্লাহর নির্দেশে হজরত ইবরাহিম (আ.)-এর আত্মত্যাগের স্মরণে পালিত হয়। এ দিনে মুসলমানরা পশু কোরবানি করেন এবং কোরবানির মাংস দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করেন।
এদিকে চলমান ইসরায়েল-গাজা সংঘাতের মধ্যেই এবারের ঈদ উদযাপিত হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলি হামলায় শত শত মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও হাজারো মানুষ।
আরও পড়ুন: লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩১
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭২ হাজার মানুষ। যুদ্ধের কারণে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








