News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪১, ১০ মার্চ ২০২৬

খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে তাদের লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছে গেছে। তবে তিনি জানিয়েছেন, চলমান সংঘাত খুব শিগগির শেষ হতে পারে হলেও এই সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা নেই। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক বোমাবর্ষণের মধ্যেই ইরানে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সমর্থনে দেশজুড়ে বড় ধরনের সমাবেশ হয়েছে। বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ এসব সমাবেশে অংশ নেয়।

অন্যদিকে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। বাহরাইন, কুয়েত এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থিত ইসরায়েলি ও মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে হামলার দাবি করেছে তেহরান। এসব হামলায় ইসরায়েলে অন্তত দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৮৬ জনে পৌঁছেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানে কোনো সর্বোচ্চ নেতা দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। তার এই মন্তব্য ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনেও যুক্তরাষ্ট্রের প্রভাবের ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।

এর আগে রবিবার (৮ ফেব্রুয়ারি) ইরানের বিশেষ পরিষদ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

আরও পড়ুন: মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ‘চোখ’ উপড়ে ফেলল ইরান

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়