News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৯, ৭ মার্চ ২০২৬

ভূমিকম্পে কাঁপল ইরান

ভূমিকম্পে কাঁপল ইরান

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলছে ইরানের। এরই মধ্যে দেশটিতে ভূমিকম্প অনুভূত হয়েছে।

শনিবার (৭ মার্চ) দেশটির বন্দর আব্বাসের পশ্চিমে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে,  ভূমিকম্পটি বান্দর আব্বাস থেকে ৭৪ কিলোমিটার পশ্চিমে এবং ১০ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে।

এর আগে গত মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলে ৪.৩ মাত্রার আরও একটি ভূমিকম্প ঘটেছিল। এ নতুন ভূমিকম্পটি ঘটেছে গেরাশে, যা ইরানের ফার্স প্রদেশের দক্ষিণ অংশে অবস্থিত। 

আরও পড়ুন: ট্রাম্পের মন্তব্যকে উপহাস করল তেহরান, আত্মসমর্পণের দাবি প্রত্যাখ্যান

ইউএসজিএস জানায়, এ ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২১ মাইল)। 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়