বিজ্ঞাপন প্রযুক্তিতে নতুন সুবিধা যুক্ত করছে মেটা
ছবি: ইন্টারনেট
মেটা এআই অ্যাড কানেক্টর নামে নতুন ফিচার উন্মোচন করেছে। এই ফিচারের মাধ্যমে বিজ্ঞাপনদাতারা তাদের অ্যাডকে (বিজ্ঞাপন) থার্ড পার্টি চ্যাটবটের সাথে যুক্ত করতে পারবেন। ফলে ব্যবহারকারীরা অ্যাড দেখার পর সরাসরি চ্যাটবটের মাধ্যমে কথা বলে আরও তথ্য জানতে পারবেন। এটি বিজ্ঞাপনের কার্যকারিতা বাড়াবে।
সোশ্যাল মিডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, এই এআই অ্যাড কানেক্টর মেটার বিজ্ঞাপন সিস্টেমকে আরও উন্নত করবে। ব্যবসায়ীরা এখন তাদের ওয়েবসাইট বা অন্যান্য চ্যাটবটের সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে পারবেন। মেটা বলেছে, এটি ব্যবহারকারীদের জন্য আরও স্বাভাবিক এবং ইন্টারেক্টিভ অভিজ্ঞতা তৈরি করবে। ফিচারটি প্রথমে নির্বাচিত ব্যবসায়ীদের জন্য চালু হয়েছে।
আরও পড়ুন: এজিআই নিয়ে অবস্থান বদল, আদালতে ইলন মাস্কের বক্তব্যে নতুন বিতর্ক
এই উদ্যোগ মেটার এআই ক্ষমতাকে বিজ্ঞাপন খাতে আরও শক্তিশালী করবে। ব্যবসায়ীরা এখন অ্যাডের মাধ্যমে সরাসরি কথোপকথন শুরু করতে পারবেন। মেটা এআইকে বিজ্ঞাপনের সাথে আরও আঙ্গাঙ্গীভাবে অন্তর্ভূক্ত করছে।
নিউজবাংলাদেশ.কম/এমএএইচ/এনডি








