News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৩৪, ২ মে ২০২৬

নিউ জিল‍্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের হার

নিউ জিল‍্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের হার

ছবি: সংগৃহীত

ব‍্যাটিং ভালো হলো না একদমই। বোলিংয়ে শুরুটা ভালো হল, প্রথম পাঁচ ওভারে মিলল চার উইকেট। তবে ষষ্ঠ ওভারে বেভন জ‍্যাকবস পাল্টা আক্রমণ শুরুর পর যেন উড়ে গেল সব প্রতিরোধ। সহজেই তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জয় পেল নিউ জিল‍্যান্ড।

ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধিতিতে ৬ উইকেটে জিতে ১-১ সমতায় সিরিজ শেষ করেছে সফরকারীরা।

বাংলাদেশের ১০২ রান ২০ বল বাকি থাকতে পেরিয়ে গেছে নিউ জিল‍্যান্ড।

৩১ বরে তিন ছক্কা ও পাঁচ চারে ৬২ রানে অপরাজিত ছিলেন জ‍্যাকবস। তার সঙ্গে ৪০ বরে ৭১ রানের জুটিতে ডিন ফক্সক্রফটের অবদান ১৫ বলে এক চারে ১৫।

সিরিজের প্রথম ম‍্যাচে জয় পায় বাংলাদেশ, পরেরটি ভেসে যায় বৃষ্টিতে।

আরও পড়ুন: হোয়াইটওয়াশ এড়াতে পারলো না মেয়েরা

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১৪.২ ওভারে ১০২ (সাইফ ১৬, তানজিদ ৬, লিটন ২৬, পারভেজ ০, হৃদয় ৩৩, শামীম ৩, মেহেদি ৭*, সাইফ উদ্দিন ০, রিশাদ ৫, শরিফুল ৫, রিপন ০; ফক্সক্রফট ২-০-১৭-০, স্মিথ ২-০-১৪-২, সিয়ার্স ২.২-০-১২-২, লেনক্স ৩-০-২৮-১, সোধি ৩-০-২২-১, ক্লার্কসন ২-০-৯-৩)

নিউ জিল‍্যান্ড: (লক্ষ‍্য ১৫ ওভারে ১০৩) ১১.৪ ওভারে ১০৪/৪ (রবিনসন ২৩, ক্লার্ক ১, ক্লেভার ১, কেলি ১, জ‍্যাকবস ৬২*, ফক্সক্রফট ১৫*; মেহেদি ৩-০-২০-১, শরিফুল ৩-০-১৯-৩, রিপন ২-০-২৭-০, রিশাদ ২.৪-০-৩১-০, সাইফ উদ্দিন ১-০-৭-০)

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়