ঢাকাবাসীর জন্য ডিএমপির সতর্কবার্তা
ছবি: সংগৃহীত
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোনো এলাকায় অপরিচিত ব্যক্তির সন্দেহজনক আনাগোনা, বারবার মোটরসাইকেলে ঘোরাফেরা কিংবা অস্বাভাবিক জমায়েত দেখলে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।
মঙ্গলবার (১৭ মার্চ) গণমাধ্যমকে তিনি বলেন, সীমিত জনবল নিয়েও পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনী সমন্বিতভাবে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। এ ক্ষেত্রে জনসচেতনতা ও জনগণের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা কম হলেও দেশের কল্যাণ, জনগণের নিরাপত্তা ও অপরাধ দমনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো এলাকায় হঠাৎ নতুন বা অপরিচিত লোকজনের সন্দেহজনক আনাগোনা, বারবার মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা বা অচেনা ব্যক্তিদের অস্বাভাবিক জমায়েত দেখা গেলে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে একত্রিত হয়ে তাদের পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা করার পরামর্শ দেন তিনি।
আরও পড়ুন: লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত
এছাড়া আচরণ সন্দেহজনক মনে হলে নিকটস্থ থানায় যোগাযোগ করা অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








