News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০০, ১০ মার্চ ২০২৬
আপডেট: ১০:০১, ১০ মার্চ ২০২৬

ঢাকায় ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেফতার ৪ 

ঢাকায় ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেফতার ৪ 

ছবি: সংগৃহীত

রাজধানীতে ৪৭টি মানুষের মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়-কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একটি চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে এসব খুলি ও হাড়-কঙ্কাল উদ্ধার করা হয়। 

সোমবার (৯ মার্চ) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মানুষের কঙ্কাল ও হাড়গোড় চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। অভিযানের সময় তাদের কাছ থেকে ৪৭টি মানুষের মাথার খুলি এবং বিপুল পরিমাণ হাড়-কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া খুলি ও হাড়-কঙ্কালের উৎস এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: ফটিকছড়িতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

এ বিষয়ে বিস্তারিত জানাতে মঙ্গলবার (১০ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেখানে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়