News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫১, ১৪ জানুয়ারি ২০২৬

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন

ফেরদৌস আরা। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা মারা গেছেন। 

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এর আগে, সোমবার (১২ জানুয়ারি) নিজ কর্মস্থলে মাইগ্রেন জনিত কারণে অসুস্থবোধ করলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

ফেরদৌস আরা ৩৬ তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। তিনি গত বছরের জানুয়ারিতে বাঞ্ছারামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।

বাঞ্ছারামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউএনও সোমবার অসুস্থবোধ করলে চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছিলেন। মাইগ্রেনের ব্যথা নিয়ে তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন এবং বুধবার সকাল ৭টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন: রাজধানীতে নিজ বাসা থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার

পরিবারের বরাত দিয়ে জানানো হয়েছে, ইউএনও ফেরদৌস আরাকে তার শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার খানে বাড়িতে দাফন করা হবে। তিনি পারিবারিক জীবনে এক কন্যাসন্তানের জননী ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়