News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৪, ১৭ মার্চ ২০২৬

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকাতে দুর্ঘটনা ঘটে।

নিহতরা দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের বাসিন্দা। আহত আরও একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: ‘ঈদের ছুটিতে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ সামগ্রী রাখা যাবে থানায়’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শরিফুল ইসলাম (৩৫) পাটগ্রামের একটি বেসরকারি এনজিওতে চাকুরি করতেন। মঙ্গলবার সকালে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে তিনি ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও ছেলে মারা যান। গুরুতর আহত মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়