বাড়লো সিগারেটের দাম
ছবি: সংগৃহীত
দেশের বাজারে নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য (প্রতি ১০ শলাকা) ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা করার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি ১০ শলাকা ৬২ টাকা ও তদূর্ধ্বের পরিবর্তে ৬৫ টাকা ও তদূর্ধ্ব পুনর্নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এ জন্য সিগারেটের মূল্য নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার বিধিমালা-সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: কোম্পানি আইন সংশোধনে ব্যবসায়ীদের মতামতই অগ্রাধিকার
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এই মূল্য পুনর্নির্ধারণের ফলে নিম্নস্তরের সিগারেটের অবৈধ বাণিজ্য কমার পাশাপাশি সরকারের রাজস্ব ঘাটতিও হ্রাস পাবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








