News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৪, ১৪ মে ২০১৫
আপডেট: ১১:৩৩, ১৯ জানুয়ারি ২০২০

শনিবার নগর বিএনপির মিলাদ মাহফিল

শনিবার নগর বিএনপির মিলাদ মাহফিল

ঢাকা: পবিত্র শবে মেরাজ ও বিএনপি ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, ছাত্রদল সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা মহানগর বিএনপি।

শনিবার বাদ আছর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিচতলায় এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে মিলাদ ও দোয়া মাহফিলে ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাদের উপস্থিত থাকার জন্য মহানগর বিএনপির আহবায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল অনুরোধ জানিয়েছেন।

নিউজবাংলাদেশ/আরআর/কেজেএইচ

 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়