News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২১, ১৪ মার্চ ২০২৬

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমু আর নেই

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমু আর নেই

ছবি: সংগৃহীত

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ও সাবেক অ্যাথলেট শামিমা সাত্তার মিমু আর নেই। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র খালাতো বোন ছিলেন।

শুক্রবার (১৩ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে রাজধানী ঢাকায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে শাহরিয়ার শরীফ। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

ক্রীড়াজীবন শেষে প্রশাসনিক ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দেশের অ্যাথলেটিক্স অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন শামিমা সাত্তার মিমু। তিনি বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন-এর কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ছিলেন। পাশাপাশি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর উপ-পরিচালক (প্রশিক্ষণ) হিসেবেও দায়িত্ব পালন করেন।

এ ছাড়া জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় প্রশিক্ষক ও বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। দেশের অ্যাথলেটিক্সের বিকাশে তার অবদান ক্রীড়ামহলে গভীরভাবে স্মরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও পড়ুন: ২৭৫ রানের তাড়ায় ব্যাট করতে নেমে ধুঁকছে বাংলাদেশ, বৃষ্টিতে বন্ধ ম্যাচ

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ দিনাজপুরে নেওয়া হচ্ছে। সেখানে তার পিতার কবরের পাশে দাফন সম্পন্ন করা হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়